Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোনাল্ডোরা যা পারেননি তা করে দেখাল জুনিয়ররা। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয় পর্তুগালের (Portugal)।
বিশ্বজয় পর্তুগালের (Portugal)
প্রতিটা দলের স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়ের। রোনাল্ডোর হাত ধরে পর্তুগালেরও সেই স্বপ্ন দেখলেও সেটা বাস্তবায়িত হয়নি এত দিন। এবার প্রথবার বিশ্বকাপে জয়ের স্বপ্ন সত্যি হল পর্তুগালের। তবে সেই স্বপ্ন সত্যি করেছে পর্তুগালের জুনিয়র ফুটবল দল। অনূর্ধ্ব ১৭ স্তরে। বৃহস্পতিবার অস্ট্রেরিয়া ১-০ গোলে হারায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ।। গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য পারফর্ম করেছে পর্তুগাল (Portugal)।
কাতারে এই বছরের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। ২০০৩ সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। ইউরোপ সেরা হওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে রোমারিও কুনহারা। গ্রুপ পর্ব থেকেই তাদের দাপট দেখা গিয়েছিল মাঠে। গ্রুপ পর্বের ম্যাচে ক্যালিডোনিয়াকে ৬–১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। পরের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ৬–০ জয়। তবে গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে হারতে হয় পর্তুগালকে। খেলার ফলাফল ছিল ২-১।

তবে নকআউট পর্বে পর্তুগালের জুনিয়র ব্রিগেডকে আর কেউ থামাতে পারেনি। প্রথমে বেলজিয়াম তারপর মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ২–০ হারায় পর্তুগাল। সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ ব্রাজিলের বিরুদ্ধে টাইব্রেকারে জিতে ফাইনালের টিকিট কনফার্ম করে নেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। তারপর অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয় (Portugal)।

আরও পড়ুন: Putin India Visit: ডিসেম্বরে পুতিনের ভারত সফর, কবে আসছেন তিনি?
জুনিয়রদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সিনিয়র দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। অনূর্ধ্ব ১৭ পর্তুগাল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ফুটবল মহল। কারণ চলতি বছরেই ইউরোপ সেরা এবং বিশ্বসেরা হয়েছে এই এই ব্রিগেড। আগামী বছর ফিফা বিশ্বকাপ। এই জয় রোনাল্ডোদের বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা সেটাই দেখার। ইতিমধ্যেই রোনাল্ডোরা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করে ফেলেছে। সমর্থকরা চায় রোনাল্ডোর হাতেও এবার উঠুক বিশ্বকাপের ট্রফি (Portugal)।


