Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসা নিয়ে বাংলাদেশের টালবাহানা চলছেই। এবার বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিলো আইসিসি (ICC)।
BCB-কে সময় বেঁধে দিলো ICC
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ইতিমধ্যে জল গড়িয়েছে অনেকদূর। তার মধ্যেই বাংলাদেশ ক্রিকেটের অন্দরে দেখা গিয়েছিল অশান্তি। বন্ধ ছিল ঘরোয়া ক্রিকেট ও বিবিএল। তবে সেই জট কাটলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়ে জটিলতা এখনও কাটেনি (ICC)।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে আসতে অস্বীকার করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই বিষয়ে চিঠি দিয়ে জানানো হয় আইসিসি-কে। কিন্তু আইসিসি সেই দাবি উড়িয়ে দেয় কিন্তু বাংলাদেশ নিজেদের জেদ বজায় রাখে। অবশেষে আইসিসি বাংলাদেশে নিজেদের প্রতিনিধি দল পাঠায়। সেখানেও তৈরি হয়ে জটিলতা দুই কর্তার প্রতিনিধি দলের মধ্যে একজনকে বাংলাদেশ ভিসা দিতে অস্বীকার করে ভারতীয় হওয়ার কারণে। তবে এবার আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। আর কোনও টালবাহানা শুনতে রাজি নয় এবং সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারি মধ্যে বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে, এমনটাই প্রকাশ একাধিক রিপোর্টে।

ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে আইপিএল খেলতে না দেওয়ার প্রতিবাদে প্রথমে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। এরপর তারা জানায় ভারতে নিরাপত্তার কারণে খেলতে আসবে না। বাংলাদেশের এই অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। তাদের এই অনুরোধ অযৌক্তিক বলে মনে করেছে তারা। তাই গ্রুপ পরিবর্তনের আবেদনও জানায় বাংলাদেশ। তাতেও সাড়া দেয়নি আইসিসি।
আরও পড়ুন: Kriti Sanon: বাজল বিয়ের সানাই, এবার বিয়ের পিঁড়িতে কৃতী?
তবে এবার আর বাংলাদেশকে সময় দিতে রাজি নয় আইসিসি। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে ICC, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে।
এই আবহে দাঁড়িয়ে যদি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হয় তবে কপাল খুলতে পারে স্কটল্যান্ডের। ICC র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরেই রয়েছে স্কটল্যান্ড। সবদিক থেকেই এখন বিপাকে বাংলাদেশ। তারা যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় তবে তাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজনের পথে হাটবে আইসিসি (ICC)।


