Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
আগামী দুই ম্যাচে নেই রোহিত (Rohit Sharma)
এই মরশুমের আইপিএল-এ সব দলের উপর চোটের ভূত ভর করেছে। একাধিক প্লেয়ার চোটের কারণে এখনও পর্যন্ত নামতেই পারেননি একটিও ম্যাচে। যার মধ্যে অন্যতম বড় নাম ধোনি। কবে নামবেন সেই বিষয়েও এখনও স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। আরসিবি বনাম মুম্বইয়ের ম্যাচে চোট পান বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে বিরাটের ফেরার সম্ভাবনা থাকলেও রোহিত থাকছেন না আগামী দুই ম্যাচে, এমনটাই জানা যাচ্ছে একাধিক রিপোর্টে (Rohit Sharma)।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারবেন না হিটম্যান। এই প্রতিবেদনে বলা হয়েছে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তবে এখন জানা যাচ্ছে বৃহস্পতিবার পাঞ্জাব এবং আগামী সোমবার গুজরাটের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না রোহিত শর্মা।

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত রোহিতকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। চারটি ম্যাচে এখনও পর্যন্ত তিনি করেছেন ১৩৭ রান। তাঁর গড় ৪৫.৬৭। এবার মুম্বইয়ের অবস্থাও খুব একটা ভাল না। তবে মুম্বইয়ের জন্য আরও বেশি চিন্তার হল বুমরার ফর্ম। তিনি বাকি বোলারদের থেকে কম রান দিলেও এখনও পর্যন্ত উইকেটহীন। ট্রেন্ট বোল্টও সেই ভরসা দিতে পারছেন না। এই অবস্থায় রোহিতের না থাকা দলের কাছে বড় ধাক্কা।
আরও পড়ুন: Bangladeshis: আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৫০
প্রসঙ্গত দীর্ঘদিন ফর্মে নেই সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল-এও এখনও পর্যন্ত তিনি ফর্মে ফিরতে পারেননি। অন্যদিকে ধোঁয়াহীন চেন্নাই দুই ম্যাচ জিতে ফর্মে ফেরার বার্তা দিয়ে দিয়েছেন। আইসিসি-র মার্চের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া সঞ্জুও ফর্মে ফিরে এসেছেন। কিন্তু চেন্নাই ফিরলেও মুম্বইয়ের কাছে ঘুরে দাঁড়ানোটা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ (Rohit Sharma)।


