Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুলিশের স্পষ্ট বার্তা কোন জেসিবি বা কোন ভাঙচুর বা কাউকে কোন হুমকি, বরদাস্ত করবে না কলকাতা পুলিশ (Kolkata Police)। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা পুলিশ। ভোটের শতাংশই বলছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যেভাবে মানুষ বাইরে বেরিয়ে এসেছেন তা প্রশংসনীয়।

অজয় নন্দা প্রেস কনফারেন্স- এ জানান (Kolkata Police)
আমি সকলকে যেকোনো ধরনের ভীতিপ্রদর্শন বা হুমকি থেকে দূরে থাকার অনুরোধ করছি। কোনো সমস্যা হলে যে কেউ সরাসরি কলকাতা পুলিশের ইমার্জেন্সি নম্বরে ডায়াল করতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশের অনুমতি ছাড়া কোনো মিছিল বা র্যালি করা যাবে না। যারা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট ! (Kolkata Police)
কলকাতার ভোট নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৯০%-এর ওপর ভোট পড়েছে। আমরা আশা করব আগামী দিনেও এই শান্তি বজায় থাকবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আগে যে সমস্ত মিছিল বা র্যালি হয়েছিল, তা অনুমতি নিয়েই হয়েছিল। এখনও যা হচ্ছে, অনুমতি নিয়েই হচ্ছে। তবে অনুমতি না নিয়ে কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপ্রীতিকর ঘটনা ঘটায় (Kolkata Police)
কেউ যদি হুমকি দেয় বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করেছি। সিএপিএফ এবং লালবাজার পুলিশ যৌথভাবে কাজ করছে। ফল প্রকাশের পর থেকে এবার আর কোনো জেসিবি চলবে না, কোনো ভাঙচুর বা হুমকি বরদাস্ত করা হবে না, এমন কিছু হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
চারিদিকে সাজ সাজ রব, মেতে উঠেছে কমলার আধিপত্য। এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। ভোটের শতাংশই বলছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যেভাবে মানুষ বাইরে বেরিয়ে এসেছেন তা প্রশংসনীয়।



