Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল (Vijay Oath Ceremony) হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেও এখনও সরকার গঠন করতে পারেনি বিজয়ের দল টিভিকে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের ঘাটতি এবং রাজ্যপালের অবস্থান ঘিরে রাজ্যে তৈরি হয়েছে টানটান রাজনৈতিক চাপানউতোর।
কত আসনের ফারাক? (Vijay Oath Ceremony)
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার ১১৮ জন বিধায়কের (Vijay Oath Ceremony) সমর্থন। টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে কংগ্রেস সমর্থন দেওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩। তবুও ম্যাজিক ফিগার থেকে এখনও কয়েক ধাপ দূরে রয়েছেন বিজয়। জানা গিয়েছে, বাম দল এবং ভিসিকে-র মতো আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে টিভিকে নেতৃত্ব। তবে এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সমর্থনের চিঠি দেয়নি।

ডিএমকে এবং এআইএডিএমকে-র জোট! (Vijay Oath Ceremony)
এই আবহেই নতুন জল্পনা তৈরি করেছে ডিএমকে এবং এআইএডিএমকে-র সম্ভাব্য সমীকরণ। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দল নাকি সরকার গঠনের লক্ষ্যে একসঙ্গে আসার রাস্তা খুঁজছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন বিজয়। তাঁর হুঁশিয়ারি, যদি এই জোট বাস্তবায়িত হয়, তাহলে টিভিকে-র সমস্ত বিধায়ক পদত্যাগ করবেন।
আরও পড়ুন: TMC So Cause Letter: নির্বাচনে ভরাডুবি! দলের বিরুদ্ধে কথা, পাঁচ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের!
তামিলনাড়ুর ভবিষ্যত কোন দিকে?
অন্যদিকে, রাজ্যপাল আর ভি আরলেকর এখনও বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি। এই নিয়ে টিভিকে শিবিরের অভিযোগ, সাংবিধানিক প্রথা মানা হচ্ছে না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে তারা। কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। এমনকি ডিএমকে-র একাংশও রাজ্যপালের ভূমিকার সমালোচনায় সরব। ফলে তামিলনাড়ুর রাজনীতি এখন অনিশ্চয়তা ও জোট-জল্পনার কেন্দ্রবিন্দুতে।


