Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বসিরহাট সিরাজুল মিস্ত্রী: উত্তর ২৪ পরগনা বসিরহাট (TMC Attacked BJP) মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত খাশবালান্ডা গ্রাম পঞ্চায়েতের দিহিগাছি গ্রামের ২২৭ নম্বর বুথের ঘটনা। স্থানীয় বিজেপি কর্মী ৪৫ বছরের নিত্যানন্দ পারুই জানাচ্ছেন, এলাকার তৃণমূল নেতা মনো মুন্ডা লোকজন নিয়ে আচমকা এলাকায় বোমাবাজি করে প্রতিবাদ করতেই স্থানীয় বিজেপি কর্মী নিত্যানন্দ পারুই সহ তার পরিবারের প্রায় পাঁচ জনকে মারধর করে তৃণমূল কর্মীরা।
ঘটনায় আহত ৫ (TMC Attacked BJP)
ঘটনায় আহত হয় পাঁচ জন যাদের মধ্যে নিত্যানন্দ পারুই নমিতা পারুই এবং পরিতোষ সরদার অর্থাৎ এই তিনজনের আঘাত গুরুতর। বাকিদের গ্রামেই স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করা হয়, অর্থাৎ এই ঘটনায় প্রায় পাঁচ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যে পরিবারের সদস্যরা আহত এই বিজেপি কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। আহত বিজেপি কর্মীরা জানিয়েছেন, তারা চিকিৎসা করিয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং দোষীদের কঠোর শাস্তির ও দাবি করেছেন।
আরও পড়ুন: Dilip Ghosh: অনেক বাঘ সিংহকে খাঁচায় ঢুকতে হবে: মর্নিং ওয়াকে হুঁশিয়ারি দিলীপের


