Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যভিত্তিক ভ্যাট ও অন্যান্য করের কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের বেশ কয়েকটি শহরে জ্বালানির দাম বেড়েছে অত্যাধিক (Petrol)।
বিশ্ববাজারে যুদ্ধের আঁচ (Petrol)
অন্যদিনের মত শুক্রবারের সকালটা না। সকালের শুরুটা মোটেও ভাল হল না সাধারণ মানুষের জন্য। যে লড়াই সবার পাকস্থলীর জন্য আজ সেই অলি গলি পাকস্থলী সব জায়গায় টান পড়ছে। তার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি (Petrol)।
পশ্চিম এশিয়ার যুদ্ধ সঙ্কট এখন থাবা বসিয়েছে বিশ্বের সর্বত্র। সেই আবহে ১৫ মে দেশে পেট্রল এবং ডিজেলের দাম এক ধাক্কায় বেড়েছে। বিভিন্ন শহরে প্রতি লিটারে সর্বাধিক ৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত বৃদ্ধি হয়েছে দাম। নতুন দামের পরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম পৌঁছে গিয়েছে রেকর্ড উচ্চতায়। রাজ্যভিত্তিক ভ্যাট এবং অন্যান্য কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের কয়েকটি শহরে জ্বালানির দাম বেড়েছে মাত্রারিক্ত।
হায়দরাবাদ শহরে পেট্রোলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সেখানে প্রতি লিটারে ৩ টাকা ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১১০.৮৯ টাকা। এই রেকর্ড দামের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তিরুবনন্তপুরম। সেখানে ৩ টাকা ৩৭ পয়সা বেড়ে হয়েছে ১১০.৭৫ টাকা পেট্রোলের দাম।

পেট্রোলের দামের নিরিখে পিছিয়ে নেই কলকাতা। বিভিন্ন শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে বেড়েছে ৩ টাকা ২৯ পয়সা। এর জেরে এখন পেট্রোলের দাম ১০৮.৭৪ টাকা। পাটনায় পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮.৫৫ টাকা। জয়পুরে দাম ১০৮.১৯ টাকা। মুম্বইতেও পেট্রলের দাম ১০৬.৬৪ টাকা।
বেড়েছে ডিজেলের দামও। তিরুবনন্তপুরমে এই ডিজেলের দাম বেড়েছে সবচেয়ে বেশি। সেহানে লিটার প্রতি ৩ টাকা ৩৭ পয়সা দাম বেড়ে হয়েছে ৯৯.৬৩ টাকা। হায়দরাবাদে ডিজেলের দাম ৯৮.৯৬ টাকা। ডিজেলের দামের লিরিখে তৃতীয় স্থানে ভুবনেশ্বর। সেখানে প্রতি লিটারে বেড়েছে ৩ টাকা ৫৬ পয়সা। এর জেরে ডিজেলের দাম ৯৬.১১ টাকা। চেন্নাইয়ে ডিজেলের দাম ৯৫.৪৭ টাকা। কলকাতায় ৯৫.১৩ টাকা। সেই তুলনায় দিল্লিতে জ্বালানির দাম এখনও কম। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯০.৬৭ টাকা (Petrol)।
এই দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। একদিকে যেমন রয়েছে বাজারের মূল্যবৃদ্ধির আশঙ্কা তেমন গাড়িভাড়া বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদেরও মাথায় হাত পড়েছে।
এর প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও
এর প্রভাব থেকে বাদ পড়েনি শেয়ার মার্কেট। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর প্রায় ২.৬৫ শতাংশ কমে নেমেছিল ৩৬৭ টাকায়। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর দর প্রায় ২ শতাংশ কমে নেমেছিল ২৮৯ টাকায়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের শেয়ার দরও প্রায় দেড় শতাংশ কমে নেমেছিল ১৩৮ টাকায়। এই সেক্টরের আরও স্টকও ডাউন রয়েছে।


