Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে দালাল স্ট্রিটে চাঙ্গা ভাব থাকবে নাকি আবার নেগেটিভে শেষ করবে দৌড় (Gift Nifty)?
লগ্নিকারীরা তাকিয়ে আজকের মার্কেটের দিকে (Gift Nifty)
চলতি সপ্তাহের শেয়ার বাজার বলা যায় ছিল ৫০-৫০। অর্থাৎ দুই ট্রেডিং সেশন বৃদ্ধির মুখ দেখছে আবার দুই ট্রেডিং সেশন দেখেছে পতনের মুখ। বৃহস্পতিবার পজিটিভে স্টার্ট করে মার্কেটের ছবি আবার বদলে যায়। সবুজে শুরু করে লালে শেষ করে দৌড়। নিফটি৫০ অল্প কমলেও ১৩৫ পয়েন্ট কমেছে সেনসেক্স। এই অবস্থায় দাঁড়িয়ে শুক্রবারের ট্রেডিং কোন দিকে মোড় নেয় সেটাই এখন ভাবাচ্ছে লগ্নিকারীদের এবং বিশ্লেষকদের (Gift Nifty)।
দিনের শুরুতে ইঙ্গিত পাওয়া যায় গিফ্ট নিফটি এবং এশিয়ার বাজার দেখে। শুক্রবার গিফট নিফটি এবং এশিয়ার শেয়ার বাজারের পরিস্থিতি দেখে ইতিবাচক বিশ্লেষকরা। শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে দুই ইনডেক্স সূচক শুরু করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গিফট নিফটি শুক্রবার ৬৪.৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ।
আরও পড়ুন: West Bengal Weather: কালবৈশাখীর ইঙ্গিত থাকলেও কমছে না গরম, ভুগছে দক্ষিণবঙ্গ
শুক্রবার সকাল থেকে পজিটিভ রয়েছে এশিয়ার বিভিন্ন শেযার বাজার। জাপানের টপিক্স হোক বা হংকোংয়ের হ্যাংসেং সব জায়গায়ই চাঙ্গা ভাব রয়েছে। অস্ট্রেলিয়ার বাজারও ০.৫ শতাংশ বেড়েছে। শেষ ট্রেডিং সেশনে আমেরিকার বাজারে খুব বেশি বৃদ্ধি না হলেও সেটা পজিটিভে থাকায় আশার আলো দেখছেন এক্সপার্টরা। এই আবহে বিশেষজ্ঞরা যে কয়েকটি স্টকে বাজি ধরছেন সেগুলো কী কী জেনে নিন।
- আগরওয়াল হেলথকেয়ার: এই সংস্থার স্টক নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বিশ্লেষকরা। এই সংস্থার এই স্টকের দাম ৪৮১ টাকা। এর টার্গেট প্রাইস ৫২০ টাকা এবং স্টপ লস ৪৬০ টাকা।
- নলেজ মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস: এই শতকের বুলিশ প্যাটার্ন রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম এখন ২১৬১ টাকা। এর টার্গেট প্রাইস ২৩০০ টাকা এবং স্টপ লস ২০৬৫ টাকা।
- জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক: এই সংস্থার স্টকে বুলিশ মোমেন্টাম থাকার কারণে আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ১৪০ টাকা। এর টার্গেট প্রাইস ১৫০ টাকা এবং স্টপ লস ১৩৫ টাকা (Gift Nifty)।


