Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগত কয়েকদিন ধরেই শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Kalyan TMC) একের পর এক বিস্ফোরক মন্তব্যের তীর এসে বিঁধেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অভিষেক-কল্যাণ বিতর্ক (Abhishek Kalyan TMC)
বিধানসভার সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Kalyan TMC) যে আইনি রক্ষাকবচ পাবার জন্য মামলাটি দায়ের করেছিলেন সেই মামলা লড়াবার কথা ছিল বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। কেন এই সিদ্ধান্ত? কারণ খুঁজতে জানা যায়, অভিষেকের অহংকার এবং ঔদ্ধত্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কল্যাণের বক্তব্য (Abhishek Kalyan TMC)
এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছিলেন, “ওর জন্যই দলটা শেষ হয়ে গিয়েছে।” তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোন একজনকে বেছে নিতে হবে তৃণমূল সুপ্রিমোকে। তিনি আরও বলেছিলেন, ” পিটিশন ফাইল হচ্ছে আমায় জানানো হচ্ছে না। বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে। আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে।”
এই প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিইনি। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতেই পারে, উনি বলেছেন। কিন্তু আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব।”


