Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ধরেই চোটের সমস্যায় ভুগছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। এ বার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি জল্পনা (Lamine Yamal)।
ইয়ামালকে নিয়ে সংশয় (Lamine Yamal)
এবার বিশ্বকাপে অনেকের মতেই স্পেন অন্যতম ফেভারিট। তরুণ তুর্কিরাই স্পেনের মূল ভরসা। তারুণ্যে ভরা স্বপ্ন নিয়ে এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন এবং তার দলের সমর্থকরা। আর এই তারুণ্যের প্রধান মুখ ইয়ামাল। যাঁকে সামনে রেখে বাজিমাত করতে চাইছে স্পেন। তবে প্রথম ম্যাচেই মাঠে নামার আগে তৈরি হল সংশয় (Lamine Yamal)।
ইয়ামালের দিকেই তাকিয়ে রয়েছেন সবাই আর সেই তাঁকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এই তরুণ তারকার স্বপ্নের দৌড় দেখতে হয়ত অপেক্ষা আরও বাড়তে চলেছে। কেপ ভার্দের বিরুদ্ধে গ্রপ এইচ-এর ম্যাচে স্পেনের প্রথম একাদশে তাঁর থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনটাই জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চোট কাটিয়ে উঠলেও তিনি এখনও পুরোপুরি ফিট নন আর সেই কারণেই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না দলের কোচ। তবে ১৮ বছরের এই উইঙ্গার যে দলের অন্যতম চালিকাশক্তি সেটা সবার জানা।
২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবারের অন্যতম হট ফেভারিট। আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী তবে ইয়ামালকে নিয়ে বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। তাঁকে নিয়ে কোচিং স্টাফরা বাড়তি ঝুঁকি না নিয়ে এর পরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য চাইছেন (Lamine Yamal)।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দলের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘সবচেয়ে ইতিবাচক খবর হলো লামিনে এখন সুস্থ অনেকটাই। ওর রিহ্যাব চলছে এর পাশাপাশি অনুশীলনও করছে। নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজের মতো যাঁরা সম্প্রতি চোটে ভুগেছেন, তাঁরাও দলের সঙ্গে রয়েছেন। তবে কেউই শুরু থেকে খেলবেন না।’
স্পেন কোচ আরও জানান, ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করছে তাঁর খেলা। তাঁর কথায়, ‘খেলা কোন দিকে এগোয়, সেটার ওপরই নির্ভর করবে আমরা কী সিদ্ধান্ত নিই। দলের প্রয়োজন অনুযায়ী বিবেচনা করা হবে।’
আরও পড়ুন: Sumit Roy HC: আগাম জামিনের আবেদন : কলকাতা হাইকোর্টে অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক সুমিত রায়
এপ্রিল মাসের পর থেকে ইযামেল কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। বার্সেলোনার এই তরুণ তারকা ফুটবলার হ্যামস্ট্রিং এবং কুঁচকির চোটের কারণে মরশুমের শেষের দিকে ম্যাচগুলি মিস করেছেন। এই কারণেই বিশ্বকাপের আগে স্পেনের প্রস্তুতি ম্যাচগুলিতেও দেখা যায়নি তাঁকে। তবে তাঁর রিহ্যাব ভালভাবে চলছে বলেই জানিয়েছেন কোচ। এখন দেখার কবে থেকে দেখা যায় এই তরুণ উইঙ্গারকে (Lamine Yamal)।


