Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাহাঙ্গীর বাদশা: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার (TMC Leader Arrest) তৃণমূল কংগ্রেসের নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়-কে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। বুধবার তাঁকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
কী অভিযোগ? (TMC Leader Arrest)
জানা গিয়েছে, ২০২১ সালে মানোয়ারা বিবি নামে এক (TMC Leader Arrest) মহিলা আফজাল শা ও ইমরান আলীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তবে সম্প্রতি, গত ১৭ জুন পাঁশকুড়া থানায় তিনি একটি নতুন লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি দাবি করেন, সেই সময় তৎকালীন শাসকদলের প্রভাবশালী কয়েকজন নেতার চাপে এবং ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি পূর্বের অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছিলেন। তাঁর অভিযোগ, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল।
নতুন করে অভিযোগ (TMC Leader Arrest)
নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে কলকাতার গড়ফা এলাকার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে সুজিত রায়কে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। এরপর তাঁকে পাঁশকুড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার সকালে সুজিত রায়কে থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত নেতাকে লক্ষ্য করে ডিম ছোঁড়েন। পাশাপাশি “চোর চোর” স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: Bakkhali Murder Case: বকখালির জঙ্গলে বালি খুঁড়ে কুড়ি দিন পর মহিলার দেহ উদ্ধার, ধৃত ১
ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে। এই ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়া সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।


