Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছেন শুভমন গিলরা। ৯ বছর পর আবার শ্রীলঙ্কায় পা রাখতে চলেছে ভারতীয় দল (India vs Sri Lanka)।
ভারতের সামনে কঠিন লড়াই (India vs Sri Lanka)
এই মুহূর্তে টেস্ট ফরম্যাটে ভারতীয় দল ভাল জায়গায় নেই। তবে এবার পরের মাসে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। শেষবার তাঁরা গেছিল ২০১৭ সালে। আবার ৯ বছর পর শ্রীলঙ্কায় যাচ্ছে ভারতীয় দল। আগে যখন দুই দল মুখোমুখি হয়েছিল সেইবার ভারত ৩-০ ফলে চুনকাম করেছিল শ্রীলঙ্কাকে। তবে এবার সেটা সহজ হবে না (India vs Sri Lanka)।
আগামী মাসে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আর সেই কারণেই এই টেস্ট সিরিজ গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে এই মুহূর্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ অগস্ট থেকে।

এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু’বার উঠেছে ভারত। তবে এক বারও জিততে পারেনি ভারতীয় দল। প্রথম বার নিউ জিল্যান্ড, দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় শিবিরকে। এ বছরের আবার নভেম্বরে নিউ জিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে গম্ভীর বাহিনী।
আরও পড়ুন: Julian Nagelsmann: বিশ্বকাপে ব্যর্থতার পর ইস্তফা জার্মানির কোচের
ঘরের মাঠে শ্রীলঙ্কার স্পিনাররা বরাবরই ভাল। ইদানিং ভাল ফর্মেও রয়েছেন তাঁরা। সেক্ষেত্রে ভারতের জন্য খুব সহজ হবে না এই সিরিজ। ভারতের সাম্প্রতিক টেস্ট ফর্মও খুব একটা আশানরুপ নয় সেখানে প্রভাত জয়সূর্যের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। সেখানে নিউ জিল্যান্ড এবং প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর যদি শ্রীলঙ্কার কাছে হারতে হয় তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নও কার্যত শেষ হয়ে যাবে (India vs Sri Lanka)।


