Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: হোমিওপ্যাথি চিকিৎসায় অনন্য অবদানের জন্য আবারও সম্মানিত হলেন প্রবাদপ্রতিম চিকিৎসক প্রকাশ মল্লিক। তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি সোনালী পালক। গত ৫ জুলাই দীঘায় আয়োজিত রাজ্যস্তরের হোমিওপ্যাথিক সেমিনারে বিশেষ ‘গোল্ড মেডেল’ (Gold Medal) দিয়ে সম্মান জানানো হয় তাঁকে। ‘বেঙ্গল হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে ‘গোল্ড মেডেল’ তুলে দেওয়া হয় তাঁর হাতে।
হোমিওপ্যাথি জগতে ভরসার নাম প্রকাশ মল্লিক (Gold Medal)
হোমিওপ্যাথি জগতে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় নাম চিকিৎসক প্রকাশ মল্লিক (Dr. Prakash Mallick)। বছরের পর বছর ধরে বহু জটিল ও দুরারোগ্য ব্যাধি নিরাময় করে চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। চিকিৎসাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা প্রশ্নাতীত। সাধারণ মানুষের কাছে তিনি এক ভরসার নাম।
কেবল রোগী দেখাই নয়, চিকিৎসা শাস্ত্রের গবেষণামূলক কাজেও তাঁর অবদান অনস্বীকার্য (Gold Medal)। ক্যানসারের মতো মারণ রোগসহ বিভিন্ন জটিল বিষয়ের ওপর তিনি ৯০টি গ্রন্থ রচনা করেছেন, যা নতুন প্রজন্মের চিকিৎসকদের পথ দেখাচ্ছে। চিকিৎসার পাশাপাশি এই সাহিত্য ও গবেষণামূলক কাজের জন্য এর আগেও তিনি দেশ-বিদেশ থেকে বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন:College Street: বইপাড়ায় আর চলবে না গাড়ি, পরিকল্পনা বিজেপি সরকারের
দীঘার সেমিনারে উপস্থিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রকাশ মল্লিকের (Dr. Prakash Mallick) কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন (Gold Medal)। বেঙ্গল হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের কর্তারা জানান, ডাক্তার প্রকাশ মল্লিকের মতো ব্যক্তিত্বকে সম্মানিত করতে পেরে তাঁরা অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আগামী দিনে হোমিওপ্যাথির প্রসার ও উন্নয়নে তরুণ চিকিৎসকদের আরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সেমিনারে উপস্থিত বিশিষ্টজনেরা।


