Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: বৃহস্পতিবার সকালে আর (Suvendu Adhikari) পাঁচটা দিনের মতোই কাজ চলছিল স্বাস্থ্যভবনে। কিন্তু আচমকাই সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। তাঁর আকস্মিক পরিদর্শনে শোরগোল পড়ে যায় গোটা চত্বরে। স্বাস্থ্যভবনে তৈরি হওয়া নতুন কন্ট্রোল রুম খতিয়ে দেখেন তিনি। আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে কাজের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে সরাসরি নজরদারি চালানো হবে। বিশেষ করে সরকারি হাসপাতালের চিরপরিচিত ব্যাধি ‘দালালচক্র’ উপড়ে ফেলতেই এই লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা। ৩০ জুলাইয়ের মধ্যে মহকুমা হাসপাতালগুলিকেও এই নজরদারির আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৪ টাকা থেকে বাড়িয়ে (Suvendu Adhikari) একলাফে ১১০ টাকা করা হল। কাজে স্বচ্ছতা আনতে এবং ভুয়ো কর্মী রুখতে স্বাস্থ্যকর্মীদের কাজের ভিত্তিতে দেওয়া হবে আলাদা রঙের ব্যাজ। শুধু ওয়ার্ড নয়, হাসপাতালের কিচেন থেকে শুরু করে পার্কিং লট, সবটাই থাকবে সিসিটিভি-র আওতায়।
মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে জানান, কোনও নেতা, মন্ত্রী বা বড় আধিকারিকরা (Suvendu Adhikari) সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান না, যান কেবল প্রান্তিক মানুষ। তাই গরিব মানুষের জন্য হাসপাতালের পরিবেশ ও পরিষেবা উন্নত করা জরুরি। তারাতলার মতো কোনও বড় বিপর্যয় ঘটলে যাতে দ্রুত চিকিৎসা মেলে, তার জন্য ১ মিনিটে ২৫০ জনকে পরিষেবা দেওয়ার মতো বিশ্বমানের ট্রমা সেন্টার তৈরি করা হচ্ছে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ও আইসিইউ বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে। রাজ্যে বার্ন ইউনিটের দুর্বল পরিকাঠামো দ্রুত উন্নত করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিউটাউনে নয়া হাসপাতাল
নিউটাউনে তৈরি হচ্ছে আদানি গ্রুপের ২ হাজার বেডের বিশাল হাসপাতাল। এই ২ হাজার বেডের মধ্যে ১ হাজার বেড সম্পূর্ণ সংরক্ষিত থাকবে গরিব ও প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য। খুব শীঘ্রই এই মেগা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে
অতীতে বহুবার সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাব বা চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে এসেছে। কখনও ভুয়ো কর্মীদের অস্ত্রোপচার করার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট এবং লাইভ মনিটরিংয়ের কড়া দাওয়াই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সেই চেনা ছবিটা কতটা বদলাতে পারে, এখন সেটাই দেখার।


