Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ (Swasthya Bima Yojona)। তবে আয়ুষ্মান ভারতের নিজস্ব কিছু নির্দিষ্ট শর্ত ও বিধিনিষেধ থাকার কারণে রাজ্যের বড় অংশ সেই সুবিধার বাইরেই থেকে যাচ্ছিলেন। সেই সাধারণ ও বঞ্চিত মানুষের কথা ভেবেই শুভেন্দু অধিকারী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশেষ স্বাস্থ্যবিমার। কথামত সোমবারই প্রকাশিত হল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র বিজ্ঞপ্তি।
নয়া রাজ্যভিত্তিক প্রকল্পের অধীনে রাজ্যবাসীরা বিনামূল্যে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার আর্থিক সুবিধা পাবেন (Swasthya Bima Yojona)। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কারা কারা এই রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, তার একটি স্পষ্ট তালিকা ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

কারা বাদ পড়ছেন এই প্রকল্প থেকে? (Swasthya Bima Yojona)
- আয়ের উচ্চসীমা: (Swasthya Bima Yojona) পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই স্বাস্থ্যবিমার আওতায় আসা যাবে না।
- রাজ্য সরকারি কর্মী: ২০০৮ সালের ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম’-এর অধীনে থাকা কর্মরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা এর সুবিধা পাবেন না।
- কেন্দ্রীয় সরকারি কর্মী: ১৯৫৪ সালের কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিমের অন্তর্ভুক্ত কোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করতে পারবেন না।
- অন্যান্য বিমা: গ্রুপ মেডিক্যাল ইনসিওরেন্সের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা এই যোজনার বাইরে থাকবেন।
- মেডিক্যাল অ্যালাওয়েন্স: সরকারি নিয়ম মেনে যাঁরা নিয়মিত চিকিৎসা ভাতা বা মেডিক্যাল অ্যালাওয়েন্স পান, তাঁরাও বাদ পড়বেন।
- বয়োজ্যেষ্ঠ নাগরিক (৭০+): পরিবারের প্রবীণ সদস্যদের (বয়স ৭০ বছর বা তার বেশি) ক্ষেত্রে এই বিমা কার্যকর হবে না; কারণ তাঁরা ইতিমধ্যেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সরাসরি আওতায় আসেন।
- এসআইআর তালিকায় বাদ: এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে যাাঁদের নাম কাটা গিয়েছে, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন: Bus Accident: বিজেপির কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ বাস-লরি সংঘর্ষ
উল্লেখ্য, রাজ্য-কেন্দ্র দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের কারণে বহু বছর ধরে বাংলা আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে ২০১৬ সালে তৎকালীন সরকার রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু করেছিল, যেখানে পরিবারের গৃহকর্ত্রীর নামে কার্ড দেওয়া হতো এবং ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মিলত। তবে চব্বিশের রাজনৈতিক প্রেক্ষাপট ও পালাবদলের পর একদিকে যেমন আয়ুষ্মান ভারত চালু হয়েছে, তেমনই বাকি সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে এবার আনুষ্ঠানিকভাবে ডানা মেলল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’।



