Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২৯ আগস্ট কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন যে ২৩ আগস্ট ডুরান্ড কাপের ফাইনালে মেগা ডার্বি অনুষ্ঠিত হওয়ায়, মাত্র ছয় দিনের ব্যবধানে আরেকটি ডার্বি আয়োজন করা ঠিক হবে না। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরবর্তীতে বারাসাত স্টেডিয়ামে এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও, নতুন দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে আইএফএ সূত্রে খবর, ম্যাচটি আরও সাত দিন পর আয়োজন করা হতে পারে।
সূচি বদল ইস্টবেঙ্গলের ম্যাচের (Kolkata Derby)
ডুরান্ড ডার্বির আগে শনিবার কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ঘরোয়া লিগের ম্যাচ নির্ধারিত ছিল। কিন্তু আইএফএ সূচি বদল করে ম্যাচটিকে সোমবার পিছিয়ে দেওয়ায়, রবিবারের ডুরান্ডের আগে শনিবারে আর মাঠে নামতে হচ্ছে না লাল-হলুদ বাহিনীকে।
চোটের কবলে পিভি বিষ্ণু (Kolkata Derby)
রবিবারের ডুরান্ড ফাইনালে চোটের কারণে মাঠে নামতে পারছেন না ফরোয়ার্ড পিভি বিষ্ণু । চোটের জেরে তাঁকে অন্তত দু’সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে। এর আগের ম্যাচেও তিনি একই কারণে খেলতে পারেননি। তবে স্বস্তির খবর হলো, অপর ফুটবলার জেসিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ডার্বির জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার তিনি অনুশীলনও করেছেন। এছাড়া নতুন বিদেশি ফুটবলার ইফিংয়-কে ডার্বির আগে উড়িয়ে আনার চেষ্টা চললেও, শুক্রবার রাত পর্যন্ত তাঁর ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন: ISL 2026: আইএসএলে সম্প্রচার সংকট, কোথায় দেখানো হবে? টিভি নাকি ইউটিউবে?
ট্রফির হাতছানি ও স্পনসর আপডেট (Kolkata Derby)
গ্রুপ পর্বের ডার্বিতে হারলেও বর্তমানে দারুণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল দল (Kolkata Derby)। আর মাত্র একটি ম্যাচ জিতলেই চলতি মরসুমের প্রথম ট্রফি ক্লাব তাঁবুতে প্রবেশ করতে পারে। পাশাপাশি, ইনভেস্টর হিসেবে সরে দাঁড়ালেও স্পনসর হিসেবে থেকে যাচ্ছে ইমামি গ্রুপ। রবিবার ডুরান্ড ফাইনালে আনোয়ার আলি এবং তাঁর সতীর্থদের জার্সিতে ইমামির লোগো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।



