Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নাইট শিবির (KKR)। এই ম্যাচে দেখা যাবে লঙ্কান পেসার পাথিরানাকে?
আজকের ম্যাচে নামবেন পাথিরানা? (KKR)
এই মুহূর্তে আইপিএল-এ প্লে-অফের লড়াই আরও জমে উঠেছে। একদিকে যখন মনে হচ্ছিল পাঞ্জাবের প্লে-অফে যাওয়া শুধু সময়ের অপেক্ষা সেই মুহূর্তে ম্যাচ হেরে লড়াই আরও কঠিন হল শ্রেয়স আইয়ারদের। আবার অন্যদিকে টানা হেরে শুরু করলেও পরপর তিনটে ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্লে-অফে উঠতে গেলে নাইটদের কাছে সব ম্যাচই মরণ বাঁচন ম্যাচ। আজ অর্থাৎ ৮ মে দিল্লির মুখোমুখি হবে নাইট রাইডার্স (KKR)। এই ম্যাচে দেখা যাবে শ্রীলঙ্কার পেসার মথিশা পাথিরানাকে?
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অষ্ঠম স্থানে রয়েছে নাইট বাহিনী। এই মুহূর্তে তাঁদের কাছে একটাই বার্তা রয়েছে ডু অর ডাই। কিন্তু বারবার যে প্রশ্নগুলো আসছে সেগুলো হল বিদেশি প্লেয়ারদের নিয়ে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দলকে আর এই আবহে দাঁড়িয়ে কলকাতার পেস বিভাগের ভরসা হিসেবে দলে নেওয়া হয়েছিল পাথিরানাকে কিন্তু সে এখনও মাঠে নামেননি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁর খেলা নিয়ে মুখ খুললেন ডোয়েন ব্র্যাভো।

ব্র্যাভোকে পাথিরানার ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। কারণ চোট সরিয়ে নাইট শিবিরে যোগ দিলেও তাঁকে খেলানো হয়নি। সেই ব্র্যাভো জানান, ‘আমরা ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। ওঁর মত বোলার দলে থাকা স্বস্তির।’ কিন্তু প্রশ্ন হল যদি গুরুত্বপূর্ণ ম্যাচেই তাঁকে না পাওয়া যায় তাহলে দলে থাকার লাভ কী? এমন কি এও শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কা দলের সিরিজ থাকায় প্লে-অফে নাও খেলতে পারেন লঙ্কান তারকারা (KKR)।
অন্যদিকে বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সেই বিষয়ে ব্র্যাভোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রুণ বিশ্বমানের স্পিনার। বিশ্বকাপ খেলে আসার পর কিছুটা ক্লান্তি হয়তো ছিল, কিন্তু ওর দক্ষতা নিয়ে আমাদের কোনও সন্দেহ ছিল না। মাঝের ওভারগুলোতে আমাদের স্পিন আক্রমণই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
তবে কলকাতার ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে দলের হেড কোচ অভিষেক নায়ার এবং ব্র্যাভোকে। ব্র্যাভোর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। গৌতম গম্ভীর দলকে যে সাফল্য এনে দিয়েছিলেন সেই সাফল্যর বিন্দুমাত্রও এখন দেখা যাচ্ছে না বলে সমর্থকদের একাংশের দাবি ছিল আবার ফেরানো হোক গম্ভীরকে।
আরও পড়ুন: Mahua Moitra: মহুয়াকে ‘চোর চোর’ স্লোগান, ভাইরাল প্লেনের সেই ভিডিও!
দলের ব্যর্থতার মধ্যে ব্র্যাভোর নানান অনুষ্ঠানে যোগ দেওয়াও ভাল নজরে নেননি সমর্থকরা। তাঁকে টেকনিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শুধু টেকনিক নয়, গেম সিচুয়েশন নিয়ে কাজ করতে পছন্দ করি। সবাই স্রেফ স্লোয়ার বল শিখতে চায়, কিন্তু আসল হলো বুদ্ধি। কখন, কাকে এবং কোন পরিস্থিতিতে বলটা করতে হবে, সেটাই আমি তরুণদের শেখাই। বোলারদের জন্য তাদের মস্তিষ্কই সবথেকে বড় অস্ত্র।’ দলের তরুণ পেসার কার্তিক ত্যাগীকে নিয়ে ব্র্যাভোর গলায় শোনা শোনা গেল প্রশংসার সুর। তিনি বলেন ত্যাগীর মধ্যে শেখার প্রচণ্ড খিদে রয়েছে এবং তিনি তরুন পেসারকে নিয়ে আশাবাদী (KKR)।


