Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের প্রথম দিনে স্টক মার্কেটে পজিটিভ ভাইবের আশা রাখছেন লগ্নিকারীরা (Stocks)।
বেছে নিন এই স্টকগুলি (Stocks)
গত বছর অর্থাৎ ২০২৫ সালের শেষ ট্রেডিং সেশনেও পতন দেখা গিয়েছিল তবু সেই ধাক্কা সামলে উঠেছিল দালাল স্ট্রিট। নিফটি৫০ বেড়েছে ০.৭৪ শতাংশ এবং সেনসেক্স বেড়েছে ০.৫৪ শতাংশ। এর ফলে নিফটি৫০ ২৬ হাজারের গণ্ডি পার করেছে। সেনসেক্স রয়েছে ৮৫ হাজার ২২০ পয়েন্টে (Stocks)।
নতুন বছরে অর্থাৎ ২০২৬ সালের প্রথম দিনের ট্রেডিং সেশনে পজিটিভ ভাইব থাকবে বলেই আশা করছেন লগ্নিকারীরা। পজিটিভ স্টার্টের ইঙ্গিত ইঙ্গিত মিলেছে গিফ্ট নিফটি থেকে। এই সূচক বেড়েছে ০.২৩ শতাংশ বা ৫৯.৫০ পয়েন্ট। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোন কোন স্টকে লগ্নির পরামর্শ বাজার বিশেষজ্ঞরা জেনে নিন।

আরও পড়ুন: USA Intelligence: রুশ অভিযোগ ভুয়ো? পুতিনের বাসভবন ইস্যুতে রাশিয়াকে প্রশ্নের মুখে সিআইএ
- এলঅ্যান্ডটি ফিনান্স লিমিটেড: এলঅ্যান্ডটি ফিনান্স লিমিটেডের শেয়ার দর ৩১৬ টাকা। এর টার্গেট প্রাইস ৩৩৮ টাকা এবং স্টপ লস ৩০৫ টাকা।
- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ার দর ৩৮৪ টাকা। এর টার্গেট প্রাইস ৪১২ টাকা এবং স্টপ লস ৩৭০ টাকা।
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই সংস্থার শেয়ারনিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই সংস্থার শেয়ার দর ১৫৪ টাকা। এর টার্গেট প্রাইস ১৬২ টাকা এবং স্টপ লস ১৫০ টাকা।
- ভারতী এয়ারটেল লিমিটেড: এই সংস্থার শেয়ার দর ২ হাজার ১০৮ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ১৭০ টাকা এবং স্টপ লস ২ হাজার ৭০ টাকা।
- সেমিইন্ডিয়া প্রোজেক্টস লিমিটেড: সেমিইন্ডিয়া প্রোজেক্টস লিমিটেডের শেয়ার দর ৭৮৮ টাকা। এর টার্গেট প্রাইস ৮৩০ টাকা এবং স্টপ লস ৭৬০ টাকা।
- ট্যুরিজম ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড: এই সংস্থার শেয়ার দর ৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ৭০ টাকা এবং স্টপ লস ৬৩ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


